শ্রীমঙ্গলের বিভিন্ন মন্দিরে পূজা, এরপর তারেক রহমানের জন্য চা শ্রমিকদের বিশেষ প্রার্থনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিব চতুর্দশী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে শ্রমিকরা একত্রিত হয়ে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে তাঁর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
সরেজমিনে সোমবার দুপুরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা ও কালীমন্দিরসহ একাধিক স্থানে গিয়ে দেখা যায়, শিব পূজা শেষে চা শ্রমিকরা একত্রে বসে আগামী দিনের নেতৃত্ব সফল হোক—এই কামনায় প্রার্থনা করছেন। ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সবুজ গড় বলেন, “মৌলভীবাজারে সমাবেশে এসে তারেক রহমান চা শ্রমিকদের উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেছি। আমরা চাই তিনি সুস্থ থেকে দেশ পরিচালনা করুন। তাই আজ বিভিন্ন মন্দিরে শিব পূজা শেষে তাঁর জন্য প্রার্থনা করেছি।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের এলাকায় হাজী মুজিবুর রহমানকে এমপি নির্বাচিত করেছি। তাঁকে মন্ত্রী করা হলে তিনি চা শ্রমিকদের জন্য আরও বেশি কাজ করতে পারবেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা দৈনিক সকালের সময়কে বলেন, ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিলের প্রস্তুতি ছিল। তবে তারেক রহমান সারাদেশে বিজয় মিছিল না করার আহ্বান জানালে তা মেনে নেওয়া হয়। শিব চতুর্দশীর এই বিশেষ দিনে ভগবান শিবের কাছে তাঁর জন্য প্রার্থনা করা হয়েছে। তিনি বলেন, “শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে শিব পূজা শেষে শ্রমিকরা তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন। চা শ্রমিকদের এখন একটাই দাবি—এমপি হাজী মুজিবুর রহমানকে মন্ত্রী করা হোক। দীর্ঘদিন ধরে তিনি চা বাগানের মানুষের পাশে আছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তিনি শ্রমিকদের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”
এদিকে শিব চতুর্দশী উপলক্ষে শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান