ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ড: গোপনে ৫৬ নিয়োগ দিলেন চেয়ারম্যান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-২-২০২৬ বিকাল ৫:৩৮

রাজশাহী শিক্ষা বোর্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করে ৫৬ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এমন অভিযোগ উঠেছে। 
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী'র অফিস কক্ষে চেয়ারম্যান, সচিব, স্কুল পরিদর্শক ও ডিডি সহ বেশ কয়েকজন কর্মকর্তা এ নিয়োগ দেন ৷ তবে নিয়োগপ্রাপ্ত কাউকেই দেয়া হয়নি নিয়োগপত্র। চেয়ারম্যান ও সচিব স্বাক্ষরিত এক চিঠিতে দুইটি স্বারক নং ( ৭৪৯ ও ৭৫০) উল্লেখ করে স্বারক নং ২ টি ফাঁকা রাখতে বলা হয়। 
সূত্র বলছে, সুপ্রীম কোর্টের আপীল মামলা নং ৩০০/২০১৫ এর রায়ে পরিস্কার বলা হয়েছে, বোর্ডে পদ শুন্য হলে তা পুরনের জন্য advertisement করলে দৈনিক মজুরদের বয়স শিথিল করে চাকরির অগ্রাধিকার দেয়া যাবে ; অথচ পত্রিকায় কোন বিজ্ঞাপন না দিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের বঞ্চিত করে, বোর্ডের এস আর ৬৫ এর ২ নং ধারাকে অগ্রাহ্য করে এবং সিলেকশন কমিটির সুপারিশ ছাড়াই গোপনে টাকার বিনিময়ে শুধু মাত্র দৈনিক মজুরদের চাকরি দেয়া হয়েছে। এভাবে প্রশাসনিক দপ্তরের কোন কর্মকর্তাদের না জানিয়ে তড়িঘড়ি করে চতুর্থ শ্রেনীর পদে ৫৬ জন কে নিয়োগ দিয়েছেন কোন রকম শিক্ষাগত যোগ্যাতাসহ অন্যান্য নিয়ম না মেনেই। ​এমনকি বোর্ডের নিজস্ব প্রবিধান ‘এস আর ৬৫’-এর ২ নং ধারাকে সরাসরি উপেক্ষা করা হয়েছে। নিয়মানুযায়ী যে কোন নিয়োগের ক্ষেত্রে সিলেকশন কমিটির সুপারিশ বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে কোনো কমিটির তোয়াক্কা করা হয়নি।
সূত্র উল্লেখ করেন, এই সব ডেইলি লেবাররা সবাই আওয়ামী লীগের আমলে কাজে যোগদান করেছিলো। স্থানীয় এমপি বা বর্তমান সরকারের চোখ'কে ফাঁকি দিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের ছাড়পত্র ছাড়াই শুধু মাত্র টাকার বিনিময়ে রফাদফায় এই নিয়োগ সম্পন্ন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা  বোর্ডের একাধিক কর্মকর্তা- কর্মচারি জানান, চেয়ারম্যান ও সচিব-সহ সহ কয়েকজন প্রেষনে নিয়োজিত কর্মকর্তাও এ কান্ডে জড়িত আর টাকার কনট্রাকট হয়েছে ডেইলি লেবার মামুন'র মাধ্যমে। চেয়ারম্যান ও সচিব এই মামুনের মাধ্যমেই সকল নিয়োগ, যোগদান ও বোর্ড সভার রেজুলেশন তৈরি করে নিয়েছে সংস্থাপন শাখার কর্মকর্তাদের না জানিয়ে।
জানতে চাইলে সচিব প্রফেসর ডঃ শামীম আরা চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পর আমরা শিক্ষা বোর্ডে একটা সংস্কার করতে এসেছিলাম। সে অনুযায়ী আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। বোর্ড চেয়ারম্যান নিজ ক্ষমতা বলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে পারে, যা বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে হতে হয়। নিয়ম মেনে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতেই এ নিয়োগ দেয়া হয়েছে। কোন অনিয়ম হয়নি৷ 

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত