ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মাদকবিরোধী অবস্থানে হামলা, আহত ৯


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৬-২-২০২৬ বিকাল ৫:৩৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন গ্রামে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধারিবন গ্রামের ইমরুল কায়েস (পিতা: মৃত আব্দুর রাজ্জাক) মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় অভিযুক্ত হোসেন (পিতা: রমিজ উদ্দিন) ও নাছির (পিতা: আলী হোসেন)-এর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নির্বাচনের আগের দিন দক্ষিণ মারুকা এলাকায় মাদক সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরদিন দক্ষিণ মারুকা আশেক আলীর দোকানের সামনে সিফাত ও আব্দুল্লাহকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাড়ি ফেরার পথে সুরুজ মিয়া তাকে পেছন থেকে ধরে ফেলেন এবং হোসেন টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার কাউসার, আক্তার, জিহাদ, মাহিন, আশিক ও আবুল কালামসহ ১৫ থেকে ২২ বছরের একটি গ্রুপ (কিশোর গ্যাং) সিকদার বাড়ি ও জামাল কন্ট্রাক্টরের ভাইয়ে দোকান ভাঙচুর করে চলে যায়।
তার কিছুক্ষণ পর হারিছ চৌধুরীর নেতৃত্বে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরুজ ও হোসেনকে খুঁজে না পেয়ে সাইদুল নামের একজন নিরীহ লোককে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর শ্যামল ও সুরুজ মিঞার নেতৃত্বে হারিছ চৌধুরী ও তাঁর সহযোগীদের ওপরও হামলার অভিযোগ ওঠে। হামলায় হারিছ চৌধুরী (৪৫), জিসান (৩৪), জামাল (৪৬), শাহজালাল (৫৫), সূফী (৩২), নাছির (৩৬) ও শাহিন (২৪) আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠি, স্টিক ও ধারালো অস্ত্র ব্যবহার করে উপর্যুপরি আঘাত করে।
স্থানীয়দের দাবি, মারুকা ইউনিয়ন উপজেলার শেষপ্রান্তে হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এখানে এসে মাদক কেনাবেচা ও সেবন করা হয়। ইমরুল কায়েস ও হারিছ চৌধুরী দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার