সাপাহারে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
‘কৃষিই সমৃদ্ধি’ বিষয়কে সামনে রেখে কৃষিসম্পদ উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছর রবি মৌসুমে নওগাঁর সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রণাদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রসাশনের সহযোতিতায় কৃষি অফিসের অডিটরিয়ামে এই প্রণোদনা বিতরণ করা হয়।
উদ্বোধক হিসেবে কৃষি উন্নয়নে কৃষকদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা. শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা মোসা. রোজিনা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এ সময় কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সাপাহার উপজেলায় এ বছর ৬ হাজার ৯২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রথম ধাপে উদ্বোধনী দিনে ৩ হাজার ৭৫০ জনের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক কেজি সরিষা বীজ, ১০ কজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
T.A.S / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা