ঘোড়াঘাটে জমিজমাসংক্রান্ত বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামছুন্নাহার ও তার ছেলে মো. ফিরোজ কবিরকে (৩২) ধারালো দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে।
এ ঘটনায় মো. ফিরোজ কবির বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ মো. হাফিজার রহমানের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (৩৫), মৃত মমিন উদ্দিনের ছেলে মো. হাফিজার রহমান (৬৫) ও মো. আমিনুর ইসলামকে (৪৫) আসামি করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. ফিরোজ কবির ও তার ভাই ফরহাদ কবিরের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মো. হাফিজার রহমানের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (৩৫), মৃত মমিন উদ্দিনের ছেলে মো. হাফিজার রহমান (৬৫) ও মো. আমিনুর ইসলামের পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষ ফিরোজ কবিরসহ তার পরিবারের লোকজনকে মারপিট, খুন ও জখম করার হুমকি দিতে থাকে। প্রায় সময়ে প্রতিপক্ষ ফিরোজ ও তার পরিবারের লোকজনকে রাস্তায় দেখা পেয়ে মারপিট করে লাশ গুম করবে বলেও হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টার দিকে জয়রামপুর মৌজায় ফিরোজ কবির তার জমিতে পানি সেচ দেয়াকালে প্রতিপক্ষ মো. হাফিজার রহমানের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (৩৫), মৃত মমিন উদ্দিনের ছেলে মো. হাফিজার রহমান (৬৫) ও মো. আমিনুর ইসলামসহ তার লোকজন লাঠিসোটা, ধারালো ছোরা, হাঁসুয়া নিয়ে ফিরোজ কবিরের জমিতে প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় ফিরোজ কবির গালিগালাজ করতে নিষেধ করলে তারা এলোপাতাড়ি মারপিট ও ধারালো দেশীয় অস্ত্র দ্বারা ফিরোজ কবিরকে রক্তাক্ত গুরুত্বর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজনসহ তার মা মোছা. সামছুন্নাহার রক্ষা করতে এলে ঘটনাস্থলে তাকেও রক্তাক্ত জখম করে চলে যায়।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ