ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৫:১১

গাজীপুরের কাপাসিয়ায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বুধবার (৩০ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস আকরাম পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফএম কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা মহিলা দলের সভাপতি শিখা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল সহযোগিতা করে। এতে বিভিন্ন এলাকার নানা ব্যাধিতে আক্রান্ত কয়েকশ রোগ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

T.A.S / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন