ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৫:২৬

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১০৪ জন ও অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিপন মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।

T.A.S / জামান

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ