গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধর আত্মহত্যা
শরীয়তপুর গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে সিরাজ মিয়া (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজ ওই গ্রামের মৃত ডেঙ্গর মৌশাল এর ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, সিরাজ মিয়া পেশায় একজন ভ্যান চালক ছিলেন ঋণের কারনে মাসখানিক আগে ভ্যান গাড়ি বিক্রি করে দেন। তাই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন এরকম পরিস্থিতে রুজিরোজগার না থাকা এবং নতুন ভ্যান ক্রয় করতে টাকা না পেয়ে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে স্ত্রীকে পাশের ঘরে রেখে। ঘরে ঘুমাতে যান সিরাজ মিয়া সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা সিরাজ মিয়াকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।
প্রতিবেশিদের ধারনা পরিবার থেকে কাঙ্খিত সহযোগীতা না পাওয়ায় অভাব অনাটনে থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ, মাকসুদ আলম জানান, এঘটনায় তার পরিবার কতৃক অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান