ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

একাধিক মামলার আসামী যুবলীগ নেতা মনসুর ধরাছোঁয়ার বাইরে


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৭:১১

বাঁশখালী তাঁতিলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক সদস্য একাধিক মামলার আসামি বৈলছড়ীর সেই ত্রাস মনসুর এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় পুরো এলাকায়  আতংকের যেনো শেষ নেই।

জানা গেছে, বাঁশখালী উপজেলা তাঁতিলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আলম আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘ সাড়ে ১৬ বছর যাবত তার বাহিনী দিয়ে বিভিন্ন অসহায় পরিবারের জায়গা জবরদখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলা-হামলা করে এলাকার বিভিন্ন মানুষের উপর নানা জুলুম নির্যাতন করে আসছিল।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে আন্দোলনরত ছাত্র জনতারা বাঁশখালীতে কোনো ধরনের আন্দোলন কর্মসুচি পালন করতে চাইলে তাদেরকে প্রকাশ্যে  হুমকি দেয়ার পর ৪ আগস্ট চাম্বল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলায় অংশ গ্রহণ করেছিল বৈলছড়ী ৩ নং ওয়ার্ড এলাকার রফিক আহমদের পুত্র তথা যুবলীগ নেতা ত্রাস  মনসুর আলম। গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে যুবলীগের এনেতা আত্মগোপনে চলে গেলেও এখনো পর্যন্ত এলাকাজুড়ে চলছে তার ত্রাসের রাজত্ব। একাধিক মামলার আসামি যুবলীগ নেতা সেই মনসুর এখনো অধরাই থেকে যাওয়াতে ভুক্তভোগীদের  আতংক কাটছেনা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বৈলছড়ীর বেশ কিছু মানুষ অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা মনসুর আলমের নিজস্ব সন্ত্রাসী বাহিনী থাকায় নিরহ মানুষের জায়গা দখল, সরকারি জায়গা দখল, সিএনজি স্টেশন দখল করে চাঁদাবাজি, অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করলেও তার বাহিনীর নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলতে পারেনি। তখনকার সময়ে প্রশাসনও তার ক্ষমতার কাছে ছিলো নির্বিকার।

গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে এই যুবলীগ নেতা মনসুর আলম আত্মগোপনে চলে গেলেও তার আপন ছোট ভাই শামসুলের নেতৃত্বে চলছে তার ত্রাসের রাজত্ব, এমন অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়, সৈয়দুল ইসলাম, দিলোয়ারা বেগম, মর্জিয়া বেগম, আনোয়ার,জসিম, নুরুল আলম,কফিল উদ্দীনসহ অন্তত অর্ধশতাধিক মানুষের অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা মনসুর আলমের অত্যচার নির্যাতনে অতিষ্ঠ ছিলো পুরো এলাকার মানুষ। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নিরহ পরিবারের মানুষকে মিথ্যা  ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে, মিথ্যা  মামলা দিয়ে জিম্মি করে জায়গা জবরদখল করে নিয়েছে এ যুবলীগ নেতা। আওয়ামী লীগ স্বৈরাচার সরকার পতন হলেও একাধিক মামলার আসামি যুবলীগের সেই ত্রাস মনসুর এখনো অধরাই থেকে গেছে। এসময় যুবলীগ নেতা মনসুরকে দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছে ভুক্তভোগীরা।

বাঁশখালী রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাখাওয়াত বলেন, যুবলীগ নেতা মনসুর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে আরেকটি মামলার এজাহার নামীয় আসামী, যাহার তদন্তভার তার হাতে রয়েছে বলেও জানান তিনি।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির