ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা আ.লীগ নেতার পুত্রের বিরুদ্ধে


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৭:২০

শরীয়তপুরের গোসাইরহাটে এক হিন্দু সম্প্রদায়ের গোবিন্দ দাসের নামের এক ব্যাক্তির জমি আওয়ামী লীগ নেতার পুত্র খাজা ইয়াসিন আজমির জোরপূর্বক বিক্রি এবং দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোসারহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী গোবিন্দ দাস।

জানা গেছে,অভিযুক্ত খাজা ইয়াসিন আজমির এর পিতা উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খাজা মজিবুল হক স্থানীয় ভূমি অফিসে প্রভাব খাটিয়ে দখলে না থেকেও ডিসিআর এর মাধ্যমে লিজ নেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ৬৩ নং দাসেরজঙ্গল মৌজার এস.এ ২৭৯ নং খতিয়ানের ৩৫৩ ও ৩৫৪ নং দাগের ০.৬১ একর বাড়ী শ্রেণির জমি বাংলা ১৪২১ সন পর্যন্ত লীজমানি গোবিন্দ দাসের পিতা: ভানু লাল দাস, পিতা: সুরেশ চন্দ্র দাস এর নামে ২৮/০৪/১৪ খ্রি. তারিখের ০৪০৩১৯ নং ডিসিআর এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে। কিন্তু সরেজমিনে বাড়ীঘর উত্তোলন করে বসবাস করে আসতেন। বর্তমানে আমার নামে বাংলা ১৪৩১ সন পর্যন্ত লীজ নবায়নের আবেদন করলে জানতে পারি যে, বিবাদী উক্ত ভূমি হতে ০.০৫০০ একর ভূমি মো: খাজা ইয়াছিন আজমির, পিতা: খাজা মজিবুল হক, সাং দাসেরজঙ্গল এর নামে সর্বশেষ বাংলা ১৪৩০ সন পর্যন্ত নবায়ন করা হয়েছে। উক্ত লীজ নবায়নকারী কখনো এই জমি ভোগদখলে ছিলেন না অথবা বর্তমানেও ভোগদখল করেন না। উক্ত জমি আমরা ভোগদখল করি। মো: খাজা ইয়াছিন আজমিরের পিতা খাজা মজিবুল হক, সাং হাটুরিয়া কিভাবে এই জমি বন্দোবস্ত নিয়েছে তাহাও আমরা জানি না। বর্তমানে সে এই জমি অন্য লোকের নিকট বিক্রয় করার পায়তারা করতেছে। আমাদের দখলীয় বন্দোবস্তকৃত জমি অন্যের নিকট বিক্রয় করিলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল বলেন,১৪৩০ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। তখন আমি সহকারী কমিশনার(ভূমি) এর দায়িত্বে ছিলাম না। ১৪৩১ সালে লীজ নবায়ন এর ক্ষেত্রে যথাযথভাবে তদন্তপূর্বক আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত