ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কটিয়াদীতে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১:৬

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় যুব দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার  (১লা নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল হকের সভাপতিত্বে ও অফিস সহকারী আরিফুল ইসলামের সঞ্চালনায় যুব উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেনকটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাব্বি আহমেদ, সফল সংগঠন ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস)এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সফল যুব মহিলা  রিনা আক্তার ও সফল উদ্যোক্তা মোঃ মুস্তফা মিয়া প্রমুখ। 

পরে আলোচনা সভা শেষে ৭জন  যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক(৩লক্ষ৮০ টাকা),৩টি ব্যাচের ৯০টি  সনদপত্র  বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ