শরীয়তপুরের ডামুড্যায় যুব র্যালী ও আলোচনা সভা
শরীয়তপুরের ডামুড্যাতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি পালনে এসকল কর্মসূচির আয়োজন করে।
‘দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ - প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা চন্দ্রা শিহা,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার । আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক যুবদিবসের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ১০ জন উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণসহ নতুন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ