ইসকনের পতাকা উত্তোলন নিয়ে মামলা করা বাদিকে বিএনপি থেকে বহিষ্কার
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মামলা দায়েরকারী বাদি চান্দগাঁও থানা বিএনপির ৫ নং মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (পহেলা নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা শাখার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮) কে প্রধান আসামি করে ১৯ জনের নামে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করেন এই বিএনপি নেতা মো. ফিরোজ খান (৪৯)। তাঁর বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায়।
মামলায় পেনাল কোডের ১২০ খ ধারা মোতাবেক অপরাধ ও ষড়মূলক শাস্তি, ১২৪ ক ধারামতে রাষ্ট্রদ্রোহ, ১৫৩ ধারা মতে দাঙ্গার জন্য উত্তেজনা দান ও ১০৯ মতে প্ররোচনার অভিযোগ আনা হয়।
মামলায় এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন-অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। এদের মধ্যে রাজেশ ও হৃদয়কে গত রাতেই সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হবার পর নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে অবস্থিত স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাংলাদেশের একটি জাতীয় পতাকা উত্তোলন করে।
গত শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে বিকেলে নগরীর লালদীঘি মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে এজাহারভুক্ত আসামিরা নিউ মার্কেট মোড়ের স্তম্ভে এসে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার প্রতি অসম্মান ও অবমাননা করে ছাত্র জনতা কতৃক টাঙানো দেশের জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরোয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ