ভুল তথ্য দিয়ে হয়রানি করায় কথিত সাংবাদিককে জেল-জরিমানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে নির্বাহী অফিসার ও তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষকে ভুল তথ্য দেয়ায় কথিত এক সাংবাদিককে জেল-জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভান্নারা এলাকায় অভিযান পরিচালনা করে ওই সাংবাদিককে জেল-জরিমানা করা হয়। কথিত সাংবাদিক হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাসান।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় কথিত এক সাংবাদিক কয়েকটি বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেছে বলে অভিযোগ করেন। কথিত ওই সাংবাদিক বিষয়টি কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান পরিচালনা করার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তাকে বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই সব বাড়িতে অবৈধ গ্যাস বিচ্ছিন্নের জন্য গেলে কোনো অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়নি। ভুল তথ্য দিয়ে নির্বাহী কর্মকর্তা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষেকে হয়রানি করায় উল্টো ওই সাংবাদিকের বিরুদ্ধে আ্ইনগত ব্যবস্থা গ্রহণ করে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন চন্দ্রা জোনাল অফিসের প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ, সহকারী কর্মকর্তা সাইজুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী মিজানুর রহমান, টেকনিশিয়ান মেজবা উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, কথিত ওই সাংবাদিক কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে মুঠোফোনে জানায়। তার এমন তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভান্নারা এলাকায় কয়েকটি বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে কথিত ওই সাংবাদিকের সকল তথ্য ভুল প্রামাণিত হওয়ায় উল্টো তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডে আদেশ দেয় আদালত।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ