ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১:৩১

৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। 'সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায়ী র‍্যালী ও আলোচনা সভা।

আজ (০২ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর বিভিন্ন গ্রাম থেকে আসা সমবায়ীদের অংশগ্রহণে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালী শেষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সাংবাদিক লতিবুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পান্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। অন্যান্যদের মধ্যে সাংবাদিক রোকনুজ্জান, সাংবাদিক  আফজল হোসেন, দরুন সাহতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী শিরিন আক্তার, চাকুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী ফিরোজ উদ্দিন শেখ, ভাটগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী মোঃ মহিবুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনা সভায় সুশীল সমাজের লোকজন, সমবায় সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, আমদের বারহাট্টা উপজেলাবাসী কিছুটা অলস প্রকৃতির। বারহাট্টায় আসার পর থেকে আমি দেখছি, এই উপজেলার গ্রামাঞ্চলের সাধারণ মানুষগুলোও অলস। সবাই মিলে একসাথে কাজ করলে দরিদ্রতা থেকে বেড়িয়ে আসা সম্ভব। আপনারা প্রতিটি পরিবারে গরু, ছাগল, হাঁস মুরগী পালন করবেন। নিজের মূল্যমান সময় আর অলস না কাটিয়ে কাজে লাগান।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা