দামুড়হুদার সীমান্তবর্তী এলাকায় বিশেষ লকডাউন
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশে চলা লকডাউনের মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তবর্তী দুই ইউনিয়নের কিছু এলাকা বিশেষভাবে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২ জুন) বেলা ১১টার দিকে এ বিশেষ লকডাউন ঘোষণা করা হহয়।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস এলাকায় ছড়িয়ে পড়তে পারে- এমন আশঙ্কা থেকেই বুধবার কিছু এলাকা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেসব এলাকার রাস্তা বুধবার বেলা ১১টার দিকে বাঁশ ফেলে আটকে দেয়া হয়েছে।
অবরুদ্ধ এলাকাগুলো হলো- কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা-ঠাকুরপুর সড়ক, কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়ক, কার্পাসডাঙ্গা-মিশনপাড়া সড়ক, তালসারি মোড় এবং নাটুদহ ইউনিয়নের গোচিয়ারপাড়া মোড় ও ফকিরপাড়া মোড়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল জানান, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হরিরামপুর ও শিবনগর গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার উপসর্গ থাকলেও তা পরীক্ষা করায় অনীহা দেখাচ্ছেন অনেকে। আজ (বুধবার) সকাল থেকে ওইসব এলাকার লোকজনকে র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে। দুপুর পর্যন্ত ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় আইইডিসিয়ারে পাঠানো হবে।
আবু হেনা আরো বলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে গত এক সপ্তাহে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়লে পর্যায়ক্রমে আশপাশের অন্য গ্রামের মানুষেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান জানান, গত সোমবার করোনা সংক্রমণ রোধে জরুরি সভার আয়োজন করা হয়। সেখানে কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে বসে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। তারই অংশ হিসেবে কার্পাসডাঙ্গার ওই স্থানগুলো লকডাউন করা হয়েছে। ওই এলাকাগুলো নিয়মিত তদারকি করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied