ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:১৬

"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিবাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল- ইমরান। এ সময় তিনি বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে। সকলকে একতা শেখায়। এছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ কেন্দ্রীয় সমিতির সভাপতি সাব্বির আহমেদসহ অন্যরা। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা