ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে লেবু বাগানে মিললো গৃহবধুর মরদেহ


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:৫৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে লেবু বাগান থেকে মোছা: সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মো: সালমা বেগম উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো: সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। প্রায় ১৮ বছর আগে পারিবারিক ভাবে একই ইউনিয়নের মো: ইসলাম সরদারের ছেলে মো: আকামদ্দির সাথে বিবাহ হয়।গত ১ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: ছুরাফ হোসেন (মেম্বার) জানান, নিহত সালমার সাথে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেওয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। বাবার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতিনিয়ত বাবার বাড়ি আসতেন। গত কাল দিনের বেলা বাবার বাড়ি আসেন।রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক রাত অব্দি না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে।সেখানে না পেয়ে আবার বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে হলুদ গাছ ভাঙা দেখতে পায়। সেখানে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভিতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে।পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামাল উদ্দিন বলেন, গত রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরা দেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের প্রাথমিক পর্যায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

T.A.S / T.A.S

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত