গোসাইরহাটে কিশোরী কোলে ছেলে সন্তান, সেই ধর্ষক ঢাকা থেকে গ্রেফতার
শরীয়তপুর গোসাইরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামী মিঠু সিকদার (৩৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে গোসাইরহাট থানা পুলিশ। ১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় ঢাকা ডিএমপি কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজধানীর পুরান ঢাকার রায়েসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মিঠু উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামের মৃত রসিদ সিকদারের ছেলে এবং কিশোরীর সম্পর্কে মামা হয়।উপজেলার সামন্তসার ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, কিশোরীর বারার সাথে ১২ বছর আগে ডিভোর্স হয়ে যাওয়ায় তার বাবা জান্নাত আক্তার নামের এক নারীকে বিয়ে করে এবং ধর্ষক মিঠু জান্নাত আক্তারের আপন ভাই। যে কারনে মিঠু তার বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিলো।
সর্বশেষ গতবছর ২০ ডিসেম্বর দুপুরে বাড়িতে একা পেয়ে মিঠু তার বসত ঘরে প্রবেশ করে পরে তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এর পর যাওয়ার সময় এ ঘটনার বিষয়ে কাউকে বলা হলে বিভিন্ন ভয়ভিতি ও হুমকি দিয়ে চলে যায় সে। এছাড়াও মিঠু বিভিন্ন সময় একাধিকবার ধর্ষন করে। বিষয়টি জানা জানি হলে ধর্ষক মিঠু ঢাকায় পালিয়ে যায়। এঘটনা ঐ কিশোরীর সৎ মা জান্নাত আক্তার বাড়িতে আসলে ঘটনা খুলে বললে সৎ মা জান্নাত বলে তুই আমার ভাইয়েরা নামে মিথ্যা বদনাম দিবিনা আমার কোনোদিও এইকাজ করতে পারেনা এইসব কথা যদি কারোকাছে বলছস তাহলে তুকে শেষ করে ফেলবো। পরে এঘটনার কয়েকমাস পরে ধর্ষণের শিকার ঐ কিশোরীর শরীর খারাপ হলে তার সৎ মাকে জানালে সে কাউকে কিছু বলতে নিষেধ করে। ৮মাসের আত্নসত্তা হয়।এরপরে তার সৎ মা গর্ভপাত করাররও চেষ্টা করেন।
এরপরে গত সেপ্টম্বর মাসের ২৩ তারিকে ধর্ষিতা কিশোরী ছেলে সন্তান জন্মদেয় এখন ঐ বাচ্চার বয়স একমাস ১২ দিন। এঘটনা অভিযোক্ত ধর্ষক মিঠু বিষয়টি সে ঘাটায়নি বলে জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছে বলে জানায় পপুলেশন। বর্তমানে বাচ্চার বাবার পরিচয় নিয়ে বিপাকে পরেছে ঐ কিশোরী।
পরিবারের সযোগীতায় বাদী হয়ে গত আগষ্ট মাসের ২তারিখে শরীয়তপুর কোর্টে ধর্ষনের অভিযোগ করলে গোসাইরহাট থানায় পাঠাল।পরে পুলিশ তদন্ত করে গত আগষ্ট মাসের ৩ তারিখে থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে গোসাইরহাট থানার এসআই মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে থানার ওসি মাকসুদ আলম জানান, মিঠুকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান