বগুড়ায় টিএমএসএস ইন্সটিটিউটের শিক্ষার্থী খুন
বগুড়ায় আলী হোসেন সৌরভ (১৭) নামে টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত সৌরভ সদরের ঠেঙ্গামারা তালুকদার পাড়ার আব্দুল মোমিন সাকিদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, খুন হওয়ার ঘণ্টাখানেক আগে ৩টি মোটরসাইকেল যোগে সৌরভের কতিপয় বন্ধু তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি এসএ মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জন অজ্ঞাত যুবক সৌরভের মরদেহ নিয়ে টিএমএসএস হাসপাতালে যায়। এরপর মরদেহ হাসপাতালে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরও বলেন, সৌরভের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথা থেতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছের ডাল বা রড জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এছাড়া তার পায়ের আঙুলে ছেচড়িয়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন রয়েছে। তিনি বলেন, সৌরভকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে অপপ্রচার চালায় হত্যাকারীরা। পরে আঘাতের ধরন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য সৌরভের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।
সৌরভের এক সহপাঠি জানান, রাত সাড়ে ১০দিকে সৌরভ ঠেঙ্গামারায় একটি দোকানে বসেছিল। এসময় দুই যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু এর আধাঘন্টা পর একজন সৌরভের স্বজনদের ফোন দিয়ে জানান, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। টিএমএসএস হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার জানান, রাত পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় সৌরভকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি জানান, তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ