গোয়ালন্দে খ্যাপা শিয়ালের কামড়ে ৮ জন আহত
রাজবাড়ীর গোয়ালন্দে রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া ও ২ নম্বর ওয়ার্ডের নগর রায়ের পাড়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নে খ্যাপা শিয়ালের কামড়ে একই পরিবারের এক শিশু ও নারী মিলে পাঁচজনসহ মোট নয়জনকে গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন গোয়ালন্দ পৌরসভার মাস্টার পাড়ার পরলোকগত কাঞ্চিরাম সূত্রধরের ছেলে সন্তোষ সূত্রধর (৫৮), পলাশ রায়ের স্ত্রী চপলা বিশ্বাস (৩০), হিরম্বয় কবিরাজের স্ত্রী নমিতা কবিরাজ (৪০), পলাশ কবিরাজের স্ত্রী দিপালী কবিরাজ (৪৫), সমেন বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৬)।
এর কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী এলাকা নগর রায়ের পাড়ার নিরোধ রায়ের ছেলে নয়ন রায় (২২), নগর রায়ের পাড়ার শ্রীধাম রায়ের ছেলে রতন রায় (৫২) দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন শেখ (১৬), ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হারুন খাঁর স্ত্রী শারমিনকে (৩৫) কামড়ায়।
আহত সন্তোষ সূত্রধর ও অন্যান্যরা জানান, পলাশের স্ত্রী দিপালী টিউবয়েলে হাত পা ধোয়ার সময় হঠাৎ শিয়াল এসে তাকে কামড়ে ধরে। তার চিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে গেলে কয়েকটি শিয়াল মিলে সবাইকে আক্রমণ করে।
এ সময় শিশু কনককে শিয়াল কামড়ে ধরে মুখে করে টেনে নিয়ে যাচ্ছিল। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা সম্ভব হয়। শিয়ালের কামড়ে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামরানো প্রতিষেধক ইনজেকশন না থাকায় দ্রুত তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, খ্যাপা শিয়ালের কামড়ে আক্রান্ত ওই লোকজনকে হাসপাতাল আনা হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামড়ানো রোগের ইনজেকশন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান