ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১:৪৮

"শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) শালিখা উপজেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে আড়পাড়া ডিগ্রী কলেজ,আড়পাড়া মহিলা কলেজ ও শিংড়া সরকারি বিহারীলাল শিকদার কলেজ শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক নূরে আলম।

মতবিনিময় সভায় নূরে আলম বলেন, আগামী ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অবদান অনেক রয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় চলছে।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষায় মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্ত চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।

শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ,যুগ্ম সম্পাদক লাভু,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন,শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাভেল,আড়পাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা