ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর লুটপাটের প্রতিবাদে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১:৫৩

সাতক্ষীরার ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ইউপি চেয়াম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, মারপিট ও বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদ এবং তার গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী ওমর ফারুক, আবু সাঈদ, জুলফিকার আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্য মৃত সুলতান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মানিকের ছেলে তরিকুল গংরা আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ধ্বংস যজ্ঞ চালায়। বাধা দিতে গেলে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

বইচনা গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী ভুক্তভোগী বুলু দাসী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের কোন জমি জায়গা না থাকায় ২০১০ সালে বৈচনা মৌজায় এস এ ১৪২ নং খতিয়ান, বিআর এস ১/১ খতিয়ান ও খারিজ সূত্রে ১৬,১৮ নং ৮ শতক জমির রেকর্ডীয় মালিক বাবু মুচির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করি। এরপর থেকে দীর্ঘদিন উক্ত সম্পত্তিতে ৫টি ঋষি পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার মৃত নূরুল আমিনের ছেলে ওমর ফারুক দিং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাতে থাকে।

ভুক্তভোগী সংকর দাশের স্ত্রী দিপালী রানী বলেন, জাতীয় পার্টির নেতা  ভূমিদস্যু ও চোরাকারবারি ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাট করে। এখন আমাদের রান্না- খাওয়ারও জায়গা নেই। খোলা আকাশের নীচে বাচ্চা-কাচ্চা নিয়ে অতি কষ্টে দিন পার করছি।আমরা ইসলাইল গাজীর গ্রপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

এসময় আরো বক্তব্য দেন, সংকর দাশ, স্থানীয় কাজী সাকিবসহ ভুক্তভোগী ঋষি পরিবারের সদস্যরা।

T.A.S / T.A.S

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ