দাউদকান্দিতে ট্রাক কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সিলিন্ডার বহনকারী ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন মারা গেছে। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক মারাত্মক আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুরের দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত হেলপারের নাম মো. সাকিব (১৯)। তিনি নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিনূল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডারবাহী চলন্ত ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়।
তখন ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মো. সাকিব ঘটনাস্থলে মারা যায়। ট্রাকচালকসহ দুজন আহত হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।
নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা