ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে কাদের মির্জার সহচর পিচ্চি মাসুদ গ্রেপ্তার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৫:৩০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।    

গ্রেপ্তারকৃত মাসুদ ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন।  তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুন, ৩টি মাদক, ১টি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্যসহ মোট ২১টি মামলা রয়েছে।  

জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। সে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলত। কাদের মির্জার প্রশ্রয়ে সে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।  জনশ্রুতি রয়েছে কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেত। ২০২১ সালে পিচ্চি মাসুদ অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।  এ ছাড়াও তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে বলে জানা যায়।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত