বগুড়ায় ১৯৫০ পিস বুপ্রেনরফিনসহ তিন মাদক কারবারি গ্রেফতার
র্যাব-১২, বগুড়ার অভিযানে ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সোমবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কের উপর ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে উল্লিখিত পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোট তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুর গ্রামের মো. আক্কাস আলীর পুত্র মো. আলমগীর হোসেন সাবু (৩৬), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ গ্রামের লতিফ মিয়ার পুত্র বাশারুল ইসলাম (৪০) ও বগুড়ার ধুনট থানার মথুরাপুর গ্রামের গজেন সাহার পুত্র শ্রী সুমন কুমার সাহা।
এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৩ টি সিম কার্ড, ২ টি অফিসিয়াল ব্যাগ, ৪ টি প্লাস্টিকের রেকর্ড ফাইল, নগদ ২৭০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ