ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ১২:৯

শরীয়তপুর গোসাইরহাটে জয়ন্তী নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ছয়জন শ্রমীককে আটক করে পরে মুছলেকার মাধ্যামে তাদের ছেরে দেয়া হয়।

সোমবার ১১দুপুরে উপজেলার কাকৈশার জয়ন্তী নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল।

জরিমানাপ্রাপ্ত মো. সোহেল সরদার(৩৭) ডামুড্যা উপজেলার বিকসুল এলাকার আবদুর খালেক সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল জানান, কিছু প্রভাবশালী ভূমিখেকু চক্র গোসাইরহাট উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমি ও নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার কাকৈশার জয়ন্তী নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাটির ট্রলার জব্দ করা হয়।এসময় মাটি কাটা শ্রমীকদের আটক করা হলে মুছলেকা দিয়ে ছেরে দেয়া হয় এবং মাটিসহ ট্রলার জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ট্রলারের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে সে আর অবৈধ ভাবে মাটি কাটবে না বলে মুচলেকা আদায় করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত