ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পলিথিনের বিকল্প পুরাতন জিন্স থেকে তৈরি 'টোট ব্যাগ'


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৪:১১

পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পুরাতন জিন্স প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরি করছে। মূলত পরিবেশ দূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে।

সরকারিভাবে গত ১ই অক্টোবর থেকে সুপারশপ এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে সৌন্দর্য বর্ধন টোট ব্যাগ৷ এই ব্যাগ বহুমুখী কাজে দীর্ঘদিন ব্যবহার করা যাবে যা একইসাথে গার্মেন্টস বর্জ্য কমাতে এবং পুনঃব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে৷ 

'ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর' প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এই প্রোজেক্ট বাস্তবায়ন করেছেন। এরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী, একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান তমাল, সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি. এম. রাকিব। 

ই-কমার্স প্লাটফর্মের এর মাধ্যমে তারা পন্য বাজারজাত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে তাদের ভেঞ্চার 'Jeans2Totes' এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে মার্কেটিং করছে।

প্রজেক্ট এর নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, "আমাদের এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীরা কাজের সুযোগ পাচ্ছে একই সাথে আমরা গার্মেন্টস বর্জ্য কমাতে এবং পলিথিনের উপর নির্ভরতা দূর করতে ভুমিকা রাখছে"। 

স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেইঞ্জ এওয়ারনেস কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চারটি দল ফাইনাল রাউন্ডে গিয়েছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল টিম বিডি- ১৫ ফাইনাল রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করেছে।

T.A.S / T.A.S

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য