শালিখায় সেনাবাহিনী ও প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন
মাগুরার শালিখায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কাত্যায়ানী পূজা মন্ডপ পরিদর্শন। বুধবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার আড়পাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী কাত্যায়ানী পূজা মন্ডপ পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, মেজর জিল্লুর রহমান,ক্যাপ্টেন মেহেদী হাসান, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া।
এসময় উপজেলা আনসার ও ভি ডি পি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান চন্দ্র বিশ্বাস, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ রায়,পূজা আয়োজক কমিটির সভাপতি মনমোহন অধিকারী, সেক্রেটারি সুমন বিশ্বাস, আয়োজক কমিটির সদস্য বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা পূজা আয়োজক কমিটির কাছে পূজা মন্ডপের বিষয়ে খোঁজখবর নেন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবারে উপজেলায় সাতটি ইউনিয়নের আড়পাড়া ২ টি, তালখড়ি ৬ টি, ধনেশ্বরগাতী ৫ টি,শালিখা ১টি, শতখালী ৪ টি, বুনাগাতী ৩ টি সহ মোট ২১ টি পূজা মন্ডপে শ্রীশ্রী কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হবে।
T.A.S / T.A.S
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল