ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে শঙ্খ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে কারাদণ্ড


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৫৩

বাঁশখালীর পুকুরিয়ার তেইচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিব নামে ৩জনকে ১বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বালু ভর্তি ড্রেজারটি ও বোটসহ জব্দ করেছে প্রশাসন।

দণ্ড প্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সাথে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশ সদস্যরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে শঙ্খ নদী থেকে বালি উত্তোলনের দায়ে ৩ জনকে হাতেনাতে ধরে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বালু ভর্তি ড্রেজারটিও বোটসহ জব্দ করা হয়।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির