ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৪৮

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে মোঃ ফাইজার ইসলাম (৪৫) নামে ইন্দোনেশিয়া এক নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত ইন্দোনেশিয়ান নাগরিক হলেন জে আর আমপাং গেপাং এলাকার তয়জার রামলির ছেলে। মৃত ব্যক্তি ইন্দোনেশিয়ার পাসপোর্ট নং  সি-৮৬৫০৯২৫।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বুলাকীপুর ইনিয়নের কুলানন্দপুর গ্রামে। স্থানীয়  ও থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশী ২জন ও ইন্দোনেশিয়ার ৬ জন নাগরিক মিলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর উত্তর পাড়া জামে মসজিদের ৪০ দিনের তাবলীগে আসেন। ঘটনার দিন সকাল সাড়ে ৮ টার দিকে তাবলীগ জামাতের ৬ জন ইন্দোনেশিয়া নাগরিক গ্রামের পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে নামলে ফাইজার ইসলাম নামে একজন ইন্দোনেশিয়ার নাগরিক পানিতে ডুবে নিখোঁজ হয়।

গোসল করতে নামা অন্যান্য ইন্দোনেশিয়ান নাগরিকরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করলে তারা এসে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের অভিযান পরিচালনা করেন। পরে রংপুর বিভাগের ডুবুরি দলকে সংবাদ দিলে তারা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সাথে লাশ উদ্ধারে নামে।  অনেক চেষ্টার পর বেলা সাড়ে ১১ টার দিকে ফাইজার ইসলামের লাশ উদ্ধার করেন ডুবুরিরা। 

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান যেহেতু মৃত ব্যক্তি বিদেশী নাগরিক। আমরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার