এক স্থান ইজারা নিয়ে ৬ স্থান থেকে বালু উত্তোলন
দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের শিমুলতলী ঘাটে নদীতে ড্রেজার বসিয়ে দিনে-রাতে চলছে বালু উত্তোলন। নদীর পশ্চিম পাড় কেটে বালু উত্তোলন করায় প্রায় ৪০ বিঘা ফসলি জমি ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দাবি করছেন স্থানীয় ফসলি জমির মালিকরা। ইউএনওর কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী জমির মালিকরা। এ বিষয়ে ইতিপূর্বে তিনবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চতুর্থবারের মতো ভুক্তভোগীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নজমুল ইসলাম নামের এক ক্ষতিগ্রস্ত জমির মালিক।
অভিযোগ প্রদানকারী নজমুল ইসলাম বলেন, নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বকুল ও টিটুর নেতৃত্বে কতিপয় ব্যক্তি দিনে-রাতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বিষয়ে চারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। অভিযোগ দিলে দু-এক দিন বালু তোলা বন্ধ হলেও আবারো শুরু হয় বালু তোলার মহোৎসব। বালু উত্তোলনকারীরকে বাধা দিলে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি দিচ্ছেন। ইতোমধ্যে তার ১৩ বিঘার মধ্যে প্রায় ৩ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। বালু তোলার কারণে পাড় ভেঙে প্রসারিত হচ্ছে নদী। বন্যা হলে যেটুকু রয়েছে সেই জমিটুকুও থাকবে না।
ফসলি জমির স্বত্বাধিকারী এএসএম আব্দুল্ল্যাহ বলেন, আমি বিবাহসূত্রে শ্বশুরের জমি পেয়েছি শিমুলতলী ঘাটে। সেখানে অবৈধ মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষকের জমি নদীতে ধসে গেছে। এভাবে ধসতে থাকলে কিছুদিন পর আমার ওই জমিও ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ধস প্রতিরোধে আমি তিনবার লিখিত অভিযোগ দেই। অভিযোগ দেয়ার পর থেকেই বালু উত্তোলনকারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। বালু উত্তোলনকারী কাগজ দেখিয়ে বলছেন, সরকার তাদের জমি লিজ দিয়েছে বালুমহালের নামে। আমার জানামতে সরকার কাউকে ফসলি জমির পাড় লিজ দেয় না। সরকার নদী সংরক্ষণে কোটি কোটি টাকা ব্যয় করছে আর সেই নদীর পাড় ভেঙে শত শত মানুষের ভোগান্তির কারণ সরকার হবে বলে মনে করি না। তারপরও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কখনো স্থানীয় সংসদ সদস্য আবার কখনো উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে বলেন। পরে কৃষকদের অনুরোধে আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি আবারো অভিযোগ দিতে বলেন। আগে শুধু বিকেল থেকে রাতে বালু উত্তোলন চলছিল। অভিযোগ দেয়ার পর এখন দিনে-রাতে বালু তোলা হচ্ছে দেদার। এ যেন রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
কৃষক মানিক বলেন, জ্ঞান হওয়ার পর থেকে দেখছি ওই জমিতে আমার বাবা চাষাবাদ করতেন। কিন্তু অবৈধ মেশিন লাগিয়ে বালু উত্তোলনের কারণে সেই জমি নদীতে ধসে যাচ্ছে। বন্যা হলেই আমার ওই জমি পুরোটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা এর প্রতিকার চাই। বালুখোকাদের হাত থেকে নিজের ফসলি জমি বাঁচাতে চাই।
এ বিষয়ে বালুমহালের ইজারাদার হিসেবে দাবিদার মো. বকুল মুঠোফোনে বলেন, বিরামপুরে যে ৬টি বালুর পয়েন্ট তার সবগুলোই তাদের। বিরামপুরের হোসেনপুর মৌজার শিমুলতলী বালুমহালটিই হচ্ছে একমাত্র বৈধ বালুমহাল। ৩০১ দাগে ৯ একর ২৪ শতাংশ জমি রয়েছে। ওই জমির বৈধ কাগজপত্র নিয়েই বালু তোলা হচ্ছে। একটি বৈধ বালুমহাল থাকলেও সরকারদলীয় স্থানীয় নেতাদের সমন্বয়ে বিভিন্ন এলাকার ৬টি স্থান থেকে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাদের কোনো কাগজপত্র নেই। তারা মিথ্যা অভিযোগ করছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, অভিযোগ পেয়ে তহসিলদার ও সার্ভেয়ারকে শিমুলতলী ঘাটে পাঠানো হয়েছিল। যেখান থেকে বালু তোলা হচ্ছিল সেটি বালুমহালের জায়গা। যে ব্যক্তি অভিযোগ দিয়েছেন, নদী থেকে তার জমি দূরে রয়েছে। তবুও যদি বালু উত্তোলনের জন্য যদি জমি ভেঙে নদীতে বিলীন হয়, তবে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন