গোসাইরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে গোসাইরহাট উপজেলার বিভিন্ন সেবা গ্রহিতা, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মাঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।
এ সময় উপজেলার কুচাইপট্রি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান,উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্নি স্কুলে শিক্ষকরা হেনস্থার শীকার হচ্ছেন বলে জানান তিনি এবং এই বিষয়গুলোর উপর শৃংখলা ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। এছাড়াও মাদক কিশোরগ্যাংয়ের উতপাত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে উনম্মুক্ত রাখতে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ,সহকারি কমিশনার (ভ‚মি) সানিয়া বিনতে আফজল, উপজেলা বিএনপির সভাপতি মোবারক ঢালী সাধারন সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, উপজেলা জামায়াতের আমির নাসির উদ্দিন মির , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. হাফিজুর রহমান , প্রাণি সম্পদ কর্মকর্তা,অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম, প্রেসক্লাব সভাপতি কে এম সাইফুল্লাহ কাওসার ও সাধারন সম্পাদক নাজমুল ইসলাম শামীম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইকবাল কবির, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক উপজেলা, অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সম্মুখে একটি বৃক্ষ রোপন এবং কোদালপুর ইউনিয়নের দাইমী কোদলাপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান