জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজস্থলী তে
রাঙ্গামাটি জেলা রাজস্থলীতে বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে রাজস্থলী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বাস স্টেশন এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে শেষ করা হয়।
পরে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞো মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগটনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হ্রাথোয়ইঅং মারমা, মিধুসে মারমা, আবদুল হক সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- এসময় উপস্থিত বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রি হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে। সেই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে হাজার হাজার মানুষ এই র্যালীতে অংশগ্রহণ করেছেন। জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন। সেই ৩১ দফা দাবী বাস্তবায়নের মাধ্যমে অনতি বিলম্বে এই দেশে যে নিবার্চন হবে। সে নির্বাচনে জনগণের রায় যদি বিএনপি পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেই ৩১ দফা বাস্তবায়িত করা হবে।
T.A.S / T.A.S
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি