ঘোড়াঘাটে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অর্থ দাবীর প্রতিবাদে সড়ক অবরোধ
দিনাজপুরের ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট মসজিদের নামে অন্যায়ভাবে অর্থ দাবীর প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের ব্যানারে এ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসুচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দাবি করে বলেন, ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার জায়গায় স্থাপিত একটি মসজিদে এলাকার লোকজন নিয়ে আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি ও স্থানীয় লোকজন মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিবছর মাদ্রাসার ফান্ড থেকে ৮০ হাজার করে টাকা মসজিদের এ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ প্রদান করেন। নিয়ম বহির্ভূত অন্যায় এ দাবির প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
কর্মসূচি চলাকালে রাস্তার দু,পাশে শত শত গাড়ি জমা হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন,শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে তাদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়। এ বিষয়ে স্থানীয় লোকজন, মসজিদ কমিটি ও মাদ্রাসার শিক্ষকগণের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ