খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। কর্মশালাটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। কর্মশালায় ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এবং সেইভ ইউথ খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন। এছাড়া ফ্যাক্ট চেকিং বিষয়ে দুইটি ভিন্ন সেশন পরিচালনা করেন 'এমআরডিআই' এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী।
আয়োজনের শুরুতে সারা মোনামি হোসেন বলেন, “সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করলে সমাজে কী প্রভাব ফেলবে, সে বিষয়টি বিবেচনা করা উচিত।”
কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই, এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক নীতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?