ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুয়াশার আলপনায় শীতের পদচিহ্ন বারহাট্টার বুকে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৫:১০

ঋতু বৈচিত্র্যে হেমন্তের শুরুতে কার্তিকের মাঝামাঝি সময়ে এসে চারদিক কুয়াশার চাদরে ঢাকা পড়ে নেত্রকোনার বারহাট্টায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

ইতিমধ্যে শরতের বিদায়ের পর হেমন্তের শুরুতে কুয়াশা ঢাকা প্রকৃতিতে শীতের আগমনে শুরু হয়েছে ঋতুর পালাবদল। বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, আগমন ঘটছে উত্তরের হিমবায়ুর। সেই সাথে পড়ন্ত বিকেল থেকে শুরু হয় মৃদু হিমেল হাওয়া, রাত ভারি হওয়ার সাথে সাথে গাছের পাতায় শিশির বিন্দু জমে টুপটাপ শব্দে ঝরে পড়ে কুয়াশা। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গ্রামাঞ্চলের পথ-ঘাট, দীগন্ত জোড়া ফসলের মাঠ, সবুজ প্রকৃতি। সূর্যোদয়ের সাথে সাথে সবুজ ঘাসের বুকে মুক্ত দানায় ঝিকমিক করে উঠা শিশিরবিন্দু বলে যায় শীতের কথা।

সকালে হাটতে বের হওয়া দুই সরকারি কর্মকর্তা জুয়েল রানা ও তোফাজ্জল হোসেনের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে আবহাওয়ার রূপ পাল্টাতে থাকে। কুয়াশার সাথে সাথে কিছুটা শীত অনুভুত হয়। রাতে বিছানায় পরিস্থিতি মোকাবিলায় কম্বল বা হাল্কা-পাতলা কাঁথা গায়ে জড়াতে হয়।

তারা জানান, কয়েকদিন আগে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা নামতে শুরু করেছে। আর এখন তার পুরোপুরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমে যায় উল্লেখযোগ্য হারে।

উপজেলা সদরের কাশবন গ্রামের অটোরিকশা চালক আয়নাল বলেন, গত কয়েকদিন ধরে রাতে গ্রামের রাস্তায় অনেক কুয়াশা পড়ে আর ভোর বেলায় চারিদিকের কোন কিছুই ঠিকমতো দেখা যায় না। তাই যাত্রী নিয়ে ধীরে ধীরে অটোরিকশা চালিয়ে চালিয়ে যেতে হয়।

বারহাট্টা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমান আবহাওয়া পরিবর্তনের এই সন্ধিক্ষণে শীত ও গরম বিরাজ করছে এ কারণে শিশুদের মাঝে দেখা যায় জ্বর, সর্দি-কাশি। তাই এসময় অভিভাবকদের সচেতন হতে হবে যাতে শিশুদেরকে শীত-গরম আবহাওয়া থেকে রক্ষা করা যায়।

T.A.S / T.A.S

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে