ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সোনাদিয়ায় জলদস‌্যুর গু‌লি‌তে আহত কুতুবদিয়ার মা‌ঝি নিহত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ১১:৪৭

মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূ‌রে নোঙরে থাকা ফিশিং বোটে ডাকতির সময় জলদস‌্যু‌র গু‌লি‌তে আহত কুতুবদিয়ার ‌মোহাম্মদ মোকাররম (৪২)মাঝি চট্টগ্রাম মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে বৃহস্পতিবার সকালে মারা গেছেন । তিনি  উপ‌জেলার উত্তর ধুরুং আ‌জিম উ‌দ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহম‌দের ছেলে এবং ওই ইউনিয়নের ১,২,৩ নং ওয়া‌র্ডের মহিলা মেম্বার র‌হিমা বেগ‌মের স্বামী।

জানা যায়, মোকাররম মা‌ঝি চট্টগ্রামের বাঁশখালীর এক ব‌্যক্তির সা‌থে যৌথ মা‌লিকানায় ফিশিং ব্যবসা করতেন। বৃহস্প‌তিবার ফি‌শিং‌ বোটটি ম‌হেশখালী উপজেলার সোনা‌দিয়া দ্বী‌পের প‌শ্চি‌মে নোঙরে ছিল। এদিন ভোর রাত ২টার দি‌কে জলদস‌্যু‌রা গু‌লি ছুড়‌তে ছুড়তে বোটের মা‌ঝি-মাল্লা‌দের উপর হামলা করে। গুলি‌তে মোকাররমসহ ক‌য়েকজন জে‌লে আহত হয়। জলদস্যুরা আহত মাঝিমাল্লাদের অন্য একটি ফিশিং বো‌টে তু‌লে‌ দিয়ে ফিশিং বোট‌টি ছিনতাই করে নিয়ে যায়। 

সকালে দস্যুদের গু‌লি‌তে গুরুতর আহত মোকাররম মা‌ঝি চট্টগ্রাম মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে মারা যান । 

কুতুব‌দিয়া থানার অ‌ফিসার ইনচার্জ(ও‌সি) মো: আরমান হো‌সেন জানান, দস্যুতার ঘটনা কুতুবদিয়া থানা এলাকার বাইরে হওয়ায় কোন পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

T.A.S / T.A.S

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু