কুমিল্লার দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান। গ্রেফতারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।
পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপ পুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এই সময় অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই। ইতিমধ্যেই আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা