উলিপুরে ইউনিয়ন যুবদল কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তবকপুর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবকপুর ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তবকপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সভাপতি রেজাউল করিম রাজা। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সামীউল ইসলাম শামিম।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে কোনো মিটিং মিছিল করতে পারেনি। তারপরও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন হইনি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধরে রাখার আহ্বান জানান। এসময় ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু ইউনিয়নের সকল নেতা কর্মীদের মুল্যায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রওশন, সোহেল মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা কর্মীবৃন্দ।
T.A.S / T.A.S
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী