জশন - এ - খাজায় মাতলো খুবি ক্যাম্পাস
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলে শিক্ষার্থীদের নানা আয়োজনে দু’দিনব্যাপী ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল০৮ নভেম্বর (শুক্রবার) হলের ছাত্রদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হলসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার কাওয়ালী সন্ধ্যায় ছিল কাসিদা ব্যান্ডের পরিবেশনা।
শুক্রবার সকালে রঙ উৎসব, দুপুরে প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জনপ্রিয় সব গান পরিবেশন করে ‘বে অব বেঙ্গল’, ‘ইন্ডালো’ এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের শিল্পীরা। তাদের পরিবেশনায় মেতে ওঠে গোটা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
রাত ৮টায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবকিছু নতুনভাবে হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলভিত্তিক এ সব আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশংসিত হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনুষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত রাখতে হবে। এ ধরনের অনুষ্ঠানের সুযোগ নিয়ে কেউ যাতে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত না হতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মনোমুগ্ধকর এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। এ সময় হলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন