ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শাজাহানপুরে ফ্লাইওভার ও ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১:১৪

বগুড়ার শাজাহানপুর উপজেলা সদরের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ন নির্মাণের দাবীতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন ও সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে।

এতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবীসহ অন্তত ৫ হাজার সাধারণ জনসাধারণ একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেয়।

ফ্লাইওভার নির্মাণ দাবিতে মাঝিড়া বাসস্ট্যান্ডে মহাসড়কের পূর্বপাশে ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ক্লিনিকের স্বত্বাধিকারী প্রফেসর আলমগীর, মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, রোদসী ট্রেডার্সের স্বত্বাধিকার রফিকুল ইসলাম রোদসী, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বার, মাঝিড়া বন্দর কমিটির সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।

সমাবেশে বক্তারা নির্মাণাধীণ ফোরলেন মহাসড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ন নির্মাণের দাবি জানিয়ে বলেন, উপজেলার লক্ষাধিক সাধারণ মানুষের মহাসড়ক পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বয়স্ক ও অসুস্থ রোগী পারাপারে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পারাপারে চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সমাবেশ শেষে মাঝিড়া জনসাধারণ ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ন নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

T.A.S / T.A.S

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের