ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জামায়াতের নবনির্বাচিত আমির আফসার আলী


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৫:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আফসার আলী। তিনি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাতলি গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ-মাগুরা সম্মিলনী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক। আফসার আলী গত সাত বছর ধরে শালিখা উপজেলার সেক্রেটারী হিসেবে দায়িত্বরত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার সার্ধশতাধিক পুরুষ ও মহিলা রুকন সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ২০২৫-২৬ সালের জন্য আফসার আলীকে আমির নির্বাচিত করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার আমির অধ্যাপক এমবি বাকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আফসার আলীকে আমির ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, বাইতুল মাল সম্পাদক হেলাল উদ্দিন, শ্রম কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিশ্বাস, শালিখা উপজেলা শাখার সাবেক আমির আলমগীর হোসাইন।

নির্বাচন কমিশনার হিসেবে আমির নির্বাচনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সহ: সেক্রেটারি আব্দুল গাফফার। সাংবাদিকদের নিকট দেওয়া এক সাক্ষাৎকারে শালিখা উপজেলার নবনির্বাচিত আমির আফসার আলী বলেন,দায়িত্ব বড় কঠিন জিনিস, আল্লাহপাক আমার প্রতি খুশি হয়েছেন বলেই হয়তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত এই গুরু দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা