শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পেলনা কিরণ
ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী কিরণ নামের এক যুবক। উপরন্ত বাড়ি বিক্রির ১৫ লাখ টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। টাকা চাইলেই নানাভাবে হুমকি দিচ্ছেন বরকত আলী নামের এক বস্ত্র ব্যবসায়ী নেতা।
ভুক্তভোগি কুদরত আলী কিরণ গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার মৃত গুলমামুদ প্রামাণিকের ছেলে। বস্ত্র ব্যবসায়ী বরকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে রবিবার বেলা ১১টার দিকে তার সাবেক বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি কিরণ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের দিকে চাঁচকৈড় বাজারে ‘কিরণ ফেব্রিক্স’ নামে তার বস্ত্র ব্যবসা ছিল। সেসময় তিনি ব্যবসায়িকবাবে দেউলিয়া হয়ে পড়েন। ঋণ শোধ করতে কিরণ তার শেষ সম্বল বসতবাড়ি বিক্রি করতে বাধ্য হন। খামারনাচকৈড় মৌজায় তার নিজ নামীয় ১২ শতাংশের বাড়িটি তিনি ১৫ লাখ টাকায় সার ব্যবাসায়ী আব্দুস সোবহানের কাছে বিক্রি করেন। সেসময় তার পক্ষে বাড়ি বিক্রির ১৫ লাখ টাকা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি বরকত আলী গ্রহণ করেন। ওই টাকায় কিরণের ঋণ শোধ করার কথা ছিল বরকত আলীর। কিন্তু বাড়ি বিক্রি করা হলেও কিরণের ঋণ শোধ হয়নি।
কুদরত আলী কিরণ বলেন, বাড়ি বিক্রির টাকা হাতে নিয়ে বরকত ঠিকমতো তার ঋণ শোধ করেননি। এছাড়া বাড়ি বিক্রির ১৫ লাখ টাকার হিসাবও দেননি। বিষয়টি নিয়ে তিনি থানা, উপজেলা পরিষদসহ নানা জায়গায় অভিযোগ দিয়েও বরকতের উচ্চপদস্ত চাকরিজীবি ভাতির তদবিরে কোনো প্রতিকার পাননি। তিনি বরকতের কাছ থেকে বাড়ি বিক্রির টাকা চান।
অভিযুক্ত বরকত আলী বলেন, ‘বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দেনদরবার হয়েছে। মূলত আমাকে হয়রানি করতেই কিরণ এই ধরণের মিথ্যাচার করছেন।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। টাকা পয়সার ব্যাপার হওয়ায় কিরণকে আদালতের শরনাপন্ন হতে পরামর্শ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি