উলিপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান (৫২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তবকপুর মণ্ডলপাড়া গ্রামের মফিজল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর উলিপুর থানার একটি চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন। রোববার (১০ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
Link Copied