ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নবনিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন

আগের সরকারের তুলনায় এক্সিম ব্যাংক ভালো অবস্থানে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১২:৪০

নতুন প্রজন্মের ব্যাংক এক্সিম ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আস্থা করে নিয়েছে। এক্সিম ব্যাংক তৃতীয় প্রজন্মের একটি শক্তিশালী ইসলামী ব্যাংক। ৩০ লাখ গ্রাহকের ৪৬ হাজার কোটি টাকা আমানতের ব্যাংক এক্সিম ব্যাংক। তাছাড়া এক্সিম ব্যাংকে কর্মরত আছে ৪ হাজার নির্বাহী কর্মকর্তা। সারাদেশে ১৫১ শাখা ও ৭৩টি উপ-শাখার মাধ্যমে বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

এক্সিম ব্যাংক একটি স্মার্ট ব্যাংক। দেশের বাহিরে যুক্তরাষ্ট্র ও হংকং এ ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ রয়েছে। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাংক সম্পর্কে ভুল ধারণা করার কোন অবকাশ নেই। কারণ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক্সিম ব্যাংক টেকসই ও শক্তিশালী ব্যাংক হিসেবে একাধিকবার স্বীকৃতি লাভ করা ছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করছে। সরকার পতনের পর সাবেক চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক নিয়ে কয়েকটি গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে।

যার ফলে জনমনে ও গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ কড়া ভাষায় প্রতিবাদ করে বলেছেন “তৃতীয় প্রান্তিকে এক্সিম ব্যাংকের লোকসান” শীর্ষক সংবাদের প্রেক্ষিতে আমরা জানাতে চাই যে এক্সিম ব্যাংক ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক অর্থ্যাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ২০২৩ সালের একই সময়ের চেয়ে প্রায় ৫১ শতাংশেরও বেশি মুনাফা করেছে যার পরিমাণ ৬৬১ কোটি টাকা। কিন্তু কয়েকটি বৃহৎ বিনিয়োগগ্রহীতা প্রতিষ্ঠানের বিনিয়োগ শ্রেীণকরণের বিপরীতে প্রভিশন করতে হওয়ায় আপাতদৃষ্টিতে এই প্রান্তিকে লোকসান হয়েছে মনে হলেও প্রকৃতপক্ষে তা লোকসান নয়।

বরং ইতোমধ্যেই উক্ত বিনিয়োগ নিয়মিত হয়েছে এবং পুরো টাকাই পুনরুদ্ধার করা হয়েছে, যা এ বছরের শেষ প্রান্তিক অর্থ্যাৎ অক্টোবর-ডিসেম্বর সময়কালে মুনাফা হিসেবে যুক্ত হবে। ফলে গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে মুনাফা অধিক প্রবৃদ্ধি বলে আমরা আশা করি। এ দিকে এক্সিম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম এক প্রশ্নের জবাবে অকপটে স্বীকার করে বলেছেন আগের সরকারের আমলে গতি কিছুটা মন্থর হলেও বাস্তবে এক্সিম ব্যাংক গ্রাহকের আস্থার ব্যাংক। তিনি বলেন গুজবে কান না দিয়ে এক্সিম ব্যাংকের সাথে থাকুন এবং সহযোগিতা করুন তাহলে দেখবেন আগের তুলনায় এক্সিম ব্যাংক সবকিছুই ভালো এবং গ্রাহক সেবা অনেক উন্নত হবে ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব