র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে এমওইউ স্বাক্ষর
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ১৭ই ডিসেম্বর -২০২৫ বিকাল ৪টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব জানে আলম এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পক্ষে ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. ডুকো এভারেন ডি ভ্রিস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ.এন.এম. মনজুরুল হক মজুমদার, চিফ এক্সিকিউটিভ অফিসার, রেডিসন ব্লূ ঢাকা ওয়াটার গার্ডেন; মেজর (অব.) মোহাম্মদ সোলায়মান তালুকদার, অ্যাডভাইজর, র্যাংগস গ্রুপ অব কোম্পানিজ; রাহেল রাব্বি, হেড অব পিআর অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, ডিরেক্টর অব ফিনান্স; মনফুজা মাসুদ চৌধুরী, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং শামীম আল মামুন, এসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস। এই সমঝোতা স্মারকের আওতায় র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের সেবাগ্রহীতারা বিশেষ সুবিধা ও প্রণোদনা উপভোগ করবেন। পাশাপাশি ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কর্পোরেট ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে