চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে মামলা
গত আগস্ট মাসে চট্টগ্রামে নগরীর নিউমার্কেট আমতল সাফিনা হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামলার অভিযোগে মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী।
শনিবার (৯ নভেম্বর) খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান (ফাহিম) বিস্ফোরক আইনে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
এতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ,শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল ইসলাম নওফেল,আ জ ম নাছির উদ্দীন, মহিউদ্দিন বাচ্চু,আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম সহ ৬০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।
এ সময় মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালে আসামিরা দা,ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট,পাটকেল ও বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্যাতন করে।এতে আহত হয়ে অভিযোগকারী নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী দৈনিক সকালের সময় কে জানান,বাদির এজাহার পেয়ে থানায় মামলাটি গ্রহণ করা হয়েছে,আসামিদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা