ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে গোসাইরহাটে অভিযান


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৪:৩

পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধে শরীয়তপুর গোসাইরহাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ২টায় জেলাপ্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নির্দশনায় জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।

এসময় পৌর এলাকার দাশের জঙ্গল বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণ,বাণিজ্যিক উদ্দ্যেশে পরিবহণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আজিজ স্টোর নামের ১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সর্বমোট ১হাজার টাকা জরিমানা করা হয়।এবং ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সর্বসাধারনেকে সতর্কতা মুল্যক লিফলেট বিতরন করা হয়।

শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানান,পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত