সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ নবীন শিক্ষার্থীদের। সোমবার (১১ নভেম্বর) সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব একাদশ শ্রেণির নবীন বরন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর লক্ষ্মণ কুমার সাহা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান, অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর বিকাশ রায়,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল ওয়াদুদ বিশ্বাস প্রমুখ।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
মানবিক বিভাগের নবাগত শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘ইতিহাস-ঐতিহ্যের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। এই ২ বছর যেন ভালোভাবে শেষ করতে পারি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি।’
নবাগত আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দিন পরে একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, নতুন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক, সিনিয়র, সহপাঠীদের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালোই লেগেছে। সোহরাওয়াদীর নাম অনেক শুনেছি, বইয়ে পড়েছি কিন্তু তার নামে এই কলেজে পড়ার সুযোগ হবে এটা ভাবিনি। এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি।এখন শুধু ভালোভাবে এই স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করবো এই প্রত্যাশাই করি।’
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান বলেন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান নবীনদের উদ্দেশে বলেন,সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
T.A.S / T.A.S
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ